দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপানের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সেখানে অন্তত ২২ জন আহত হয়েছেন। ভূমিকম্পের কম্পন এতই বেশি ছিল যে সেখানকার অনেক দোকানপাটের কাঁচের জানালা ভেঙে পড়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৫ মাত্রার।
এই ভূমিকম্পের পর একাধিক আফটারশক বা ছোট ভূমিকম্প সংঘটিত হয়।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তৃত অঞ্চলে পড়েছে। এছাড়া ইয়ামানসির মানুষও এটি অনুভব করেছেন। যেখান দেশটির বিখ্যাত মাউন্ট ফুজি পাহাড় অবস্থিত।
জাপানের টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর রাস্তায় ভাঙা কাঁচের টুকরো পড়ে আছে। অপরদিকে একটি বইয়ের দোকানের সব বই শেলফ থেকে নিচে পড়ে গেছে।
স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল শিজুকা। আইচি আর শিজুকা পাশাপাশি অবস্থিত।
এ দুটি অঞ্চল থেকে রাজধানী টোকিও অনেক দূরে অবস্থিত হওয়ায় সেখানে এটি কম্পন অনূভব করেননি কেউ।
এপি জানিয়েছে, পূর্ব সতর্কতার অংশ হিসেবে ভূমিকম্প আঘাত হানা অঞ্চলগুলোতে বুলেট ট্রেনগুলো কম গতিতে চলছে। মূলত ভূমিকম্পের আঘাতে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে এমন আশঙ্কায় ট্রেন কম গতিতে চালানো হয়। সূত্র: এপি
কে